শিরোনামঃ
জাতীয় বাজেট ২০২৬-২৭: সরকারি দলের স্বস্তি, বিরোধীদের শঙ্কা! -রিন্টু আনোয়ার বাড়ি ভাড়া নেওয়ার আগে: ১০টি পরামর্শ ডাকলেই কাছে চলে আসবে টয়লেট! মানুষের জীবনমানের উন্নয়নই প্রকৃত উন্নয়ন: স্থানীয় সরকারমন্ত্রী রাজনীতিবিদদের ভুল তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব: মির্জা ফখরুল খামেনির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিদেশি অতিথি ও ধর্মীয় ব্যক্তিত্বরা তেহরানে গালিবাফের সঙ্গে বৈঠক করলেন স্পিকার হাফিজ উদ্দিন এলপিজির দাম কমেছে, ধাপে ধাপে জ্বালানি তেলও কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল দর্শনে দেশীয় ফুটবলের রূপান্তর পরিকল্পনা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালী অপহরণ মামলায় সাবেক এএসপি গ্রেপ্তার
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারে আন্তর্জাতিক সম্মেলন শুরু

নিজস্ব প্রতিবেদক / ৮৭ বার
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
রোহিঙ্গা

রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন আজ রোববার (২৪ আগস্ট) শুরু হচ্ছে। দেশি-বিদেশি বিশেষজ্ঞ, কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থা, শিক্ষাবিদ এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নেবেন।

কক্সবাজারের ইনানীতে হোটেল বে-ওয়াচ মিলনায়তনে রোহিঙ্গা বিষয়ক হাই-রিপ্রেজেন্টেটিভের দফতর ও পররাষ্ট্র মন্ত্রণালয় অংশীজনদের নিয়ে এই সংলাপের আয়োজন করেছে। আগামীকাল সোমবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই সম্মেলনে যোগ দেবেন।

এদিকে, এই সম্মেলনকে ঘিরে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা প্রত্যাবাসন কার্যক্রম নিয়ে কিছুটা আশার আলো দেখছেন স্থানীয়রা। আগামী মঙ্গলবার সম্মেলনের শেষদিন রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন অতিথিরা।

প্রসঙ্গত, মিয়ানমারের রাখাইনে সামরিক জান্তার নির্মম নির্যাতন থেকে প্রাণে বাঁচতে ১২ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।


এ জাতীয় আরো খবর...