শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

বিএনপি নেতা ফজলুর রহমানকে শোকজ

নিজস্ব প্রতিবেদক / ১১৭ বার
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে ধারাবাহিকভাবে বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। আজ (রোববার, ২৪ আগস্ট) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো নোটিশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়, ফজলুর রহমান গণঅভ্যুত্থান নিয়ে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন এবং আত্মদানকারী শহিদদের অবমাননা করেছেন। যা দলীয় আদর্শ ও আন্দোলনের চেতনার পরিপন্থি। এতে দলের সুনাম ক্ষুণ্ন হয়েছে এবং জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

বিএনপি আরও অভিযোগ করেছে, ফজলুর রহমানের বক্তব্যে জনগণের ধর্মীয় অনুভূতিও আঘাতপ্রাপ্ত হয়েছে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সাড়ে চার শতাধিক বিএনপি নেতাকর্মীসহ প্রায় দেড় হাজার মানুষ শহিদ এবং ৩০ হাজারেরও বেশি আহত হন। অথচ এই ঐতিহাসিক আন্দোলন ও বীরোচিত ভূমিকাকে তিনি অবমাননা করছেন।

এ অবস্থায় কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না, তার যথাযথ কারণ দর্শিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে নির্দেশ দেওয়া হয়েছে।


এ জাতীয় আরো খবর...