শিরোনামঃ
আলমারিতে কয়েক টুকরা কবিতা আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি সহযোগিতা বাড়াতে বাংলাদেশি প্রতিনিধিদলকে আতিথ্য দেবে তুরস্ক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: হেফাজতে ইসলাম
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

ঘুষকাণ্ডে জড়িত পটুয়াখালীর সেই পিপির নিয়োগ বাতিল

নিজস্ব প্রতিবেদক / ১২০ বার
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

পটুয়াখালী জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকের কাছে ঘুষ পাঠানোর অভিযোগে সরকারি কৌঁসুলি (পিপি) রুহুল আমিনের নিয়োগ বাতিল করা হয়েছে। আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) থেকে এই সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।

ঢাকা বার কাউন্সিলের সচিবের কাছে লেখা এক অভিযোগে ট্রাইব্যুনালের বিচারক নিলুফার শিরিন উল্লেখ করেন, গত বুধবার (২০ আগস্ট) সকাল ৯টায় তার বাসার গৃহপরিচারিকার মাধ্যমে একটি মামলার নথিপত্রসহ ৫০ হাজার টাকার একটি বান্ডিল পাঠান রুহুল আমিন।

অভিযোগে আরও বলা হয়, নারী ও শিশু বিষয়ক একটি মামলায় জামিনের বিষয়ে বিচারকের মোবাইল নম্বরে বারবার সুপারিশ করেছিলেন এই সরকারি কৌঁসুলি। এছাড়া, আলোচিত শহিদ জসিম উদ্দীনের মেয়ের ধর্ষণ মামলায় আসামিপক্ষের পক্ষে অবৈধ যোগাযোগ করার অভিযোগও তার বিরুদ্ধে উঠেছে।

এ ঘটনার পর রুহুল আমিনের সদস্য পদ স্থগিত করেছে জেলা আইনজীবী সমিতি। একইসঙ্গে তাকে সাত দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।


এ জাতীয় আরো খবর...