শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

১৭ বছরের অপেক্ষা ফেব্রুয়ারিতে শেষ হবে: মঈন খান

নিজস্ব প্রতিবেদক / ৯৬ বার
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

দেশের মানুষ ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে আছে। ফেব্রুয়ারিতে ১৭ বছরের সেই অপেক্ষা শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। আজ (সোমবার, ২৫ আগস্ট) সকালে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

ড. মঈন বলেন, ‘এরইমধ্যে নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। এতে জনগণের ভোট দেয়ার প্রত্যাশা পূরণ হবে। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই কেবল বাংলাদেশের মানুষ গণতন্ত্র ফিরে পেতে পারে। তাদের পছন্দমতো ৩০০ প্রতিনিধি বাছাইয়ের একমাত্র মাধ্যম নির্বাচন।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে সঠিক ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। তারা সেসময় পালিয়ে গিয়েছিল। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।’

এ সময় তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের স্বৈরাচারী সরকার কমলমতি শিশুদের হত্যা করে ৫ আগস্ট সীমান্ত টপকে কাপুরুষের মতো পালিয়ে গেছে।

গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তিকে মুক্তিযুদ্ধের দুটি মূল লক্ষ্য উল্লেখ করে মঈন খান বলেন, ‘বিএনপি এ লক্ষ্য সামনে রেখে কাজ করছে। তার ভাষায়, গণতন্ত্রকে প্রতিষ্ঠার একমাত্র পথ হলো ভোট। শেখ হাসিনার বন্দুকের গুলি নয়, ব্যালটের মাধ্যমেই গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।’

তিনি আশা প্রকাশ করেন, ২০০৯ সালে জন্ম নেয়া তরুণরাও আগামী ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে।


এ জাতীয় আরো খবর...