শিরোনামঃ
জাতীয় বাজেট ২০২৬-২৭: সরকারি দলের স্বস্তি, বিরোধীদের শঙ্কা! -রিন্টু আনোয়ার বাড়ি ভাড়া নেওয়ার আগে: ১০টি পরামর্শ ডাকলেই কাছে চলে আসবে টয়লেট! মানুষের জীবনমানের উন্নয়নই প্রকৃত উন্নয়ন: স্থানীয় সরকারমন্ত্রী রাজনীতিবিদদের ভুল তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব: মির্জা ফখরুল খামেনির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিদেশি অতিথি ও ধর্মীয় ব্যক্তিত্বরা তেহরানে গালিবাফের সঙ্গে বৈঠক করলেন স্পিকার হাফিজ উদ্দিন এলপিজির দাম কমেছে, ধাপে ধাপে জ্বালানি তেলও কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল দর্শনে দেশীয় ফুটবলের রূপান্তর পরিকল্পনা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালী অপহরণ মামলায় সাবেক এএসপি গ্রেপ্তার
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

রাজশাহীতে সেনাবাহিনীর টহল গাড়িতে ট্রাকের ধাক্কা, ৮ সেনা আহত

নিজস্ব প্রতিবেদক / ৯৩ বার
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

রাজশাহীর মোহনপুরে সেনাবাহিনীর একটি টহল গাড়িতে ট্রাকের ধাক্কায় টহল দলের ৮ সেনা সদস্য আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর একজনকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে। আজ (মঙ্গলবার, ২৬ আগস্ট) ভোর ৫টার দিকে মোহনপুর মডেল টাউনের পাশে এ ঘটনা ঘটে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, আজ ভোর ৫টার দিকে মোহনপুর মডেল টাউনের পাশে সেনাবাহিনীর একটি টহল গাড়িকে পিছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক।

তিনি জানান, এসময় নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর টহল গাড়ি ও ট্রাক উভয়ই পাশের খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা ৮ সেনা সদস্য আহত হন।

আহতদের মধ্যে গুরুতর আহত অবস্থায় সিপাহী মো. জুয়েল রানাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এদিকে ট্রাকের চালক বর্তমানে সেনা হেফাজতে রয়েছে বলেও জানান ওসি আতাউর রহমান।

 


এ জাতীয় আরো খবর...