শিরোনামঃ
বিশ্ববিদ্যালয় জীবন: কিছু টিপস হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ ও সংক্রমণের ক্রমবর্ধমান ঝুঁকি আলমারিতে কয়েক টুকরা কবিতা আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪১ কিলোমিটার যানজট

নিজস্ব প্রতিবেদক / ১৪৫ বার
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

দেশের অন্যতম ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গত রাত থেকে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। রাতভর আটকে ছিল শত শত যানবাহন। এ মহাসড়কে কুমিল্লার দাউদকান্দিতে দুর্ঘটনা ও ট্রাকচালকের অবহেলার কারণে রাত থেকে চট্টগ্রামমুখী লেনে প্রায় ৪১ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন। মঙ্গলবার (২৬ আগষ্ট) সকাল সাড়ে ১০টা এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে এ যানজট স্বাভাবিক হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের টি আই জুলহাস উদ্দিন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, মহাসড়কের এই যানজটের কারণে শিমরাইল থেকে বনশ্রী প্রায় ২১ কিলোমিটার এবং কাঁচপুর থেকে গাউছিয়া প্রায় ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়ছে। যার ফলে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

হাইওয়ে পুলিশ জানায়, গভীর রাতে কুমিল্লার দাউদকান্দি এলাকায় একটি দুর্ঘটনা ঘটে এবং ট্রাকচালকদের মহাসড়কের ওপর ট্রাক দাঁড় করিয়ে ঘুমিয়ে পড়ার কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে।

আসমা আক্তার নামে এক যাত্রী বলেন, চট্টগ্রাম যাওয়ার উদ্দেশে শিমরাইল মোড় থেকে সকাল ৭টায় বাসে উঠেছি ঠিকই কিন্তু বাস আর সামনে যায় নাই, এক জায়গায় আছে।

কাচঁপুর হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের টি আই জুলহাস উদ্দিন বলেন,  রাতে দাউদকান্দি এলাকায় একটি দুর্ঘটনা ঘটে যার ফলে যানজটের সৃষ্টি হয়।

এদিকে যানজটের কারণে ট্রাকচালকরা ঘুমিয়ে পড়েছে। ফলে যানজট আরও দীর্ঘ হয়েছে। এখন তাদেরকে ডেকে ডেকে ঘুম থেকে জাগিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

ইতোমধ্যে ধীরে ধীরে যানবাহন সচল হতে শুরু করেছে। পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলে জানান এ কর্মকর্তা।


এ জাতীয় আরো খবর...