শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী পদে ১০ বছরের বেশি নয় প্রস্তাবে একমত ৮৯ ভাগ মানুষ: জরিপ

নিজস্ব প্রতিবেদক / ১৪০ বার
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

প্রধানমন্ত্রী পদে একজন ব্যক্তি সর্বোচ্চ দশ বছর থাকতে পারবেন, এমন প্রস্তাবের সঙ্গে ৮৯ ভাগ মানুষ একমত বলে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) পরিচালিত একটি জরিপে উঠে এসেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) একটি আলোচনা অনুষ্ঠানে সংস্থাটি এই জরিপের তথ্য তুলে ধরে।

সুজন জানায়, দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দেখার পক্ষে ৯০ ভাগ মানুষ। আর ৮৭ শতাংশ মানুষ সংবিধানের ৭০ অনুচ্ছেদের সংশোধন চায়।

আলোচনা অনুষ্ঠানে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, রাজনৈতিক দলগুলো যদি সংস্কারের বিষয়ে কর্ণপাত না করে তবে এর মাশুল তাদেরই দিতে হবে। শেখ হাসিনাকে অনুসরণ করলে রাজনৈতিক দলগুলো দানবে পরিনত হবে।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, রাজনৈতিক দলগুলোর কাছে সংসদে নারী প্রতিনিধিত্বের বিষয়টি কমিশন বার বার আলোচনার টেবিলে আনলেও তা প্রত্যাখ্যাত হয়েছে।


এ জাতীয় আরো খবর...