শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে হত্যা মামলায় শেখ হাসিনা-কাদেরসহ ৪৮ জনকে অভিযুক্ত করে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক / ১১১ বার
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের সময় গুলিতে নিহত আব্দুল লতিফ হত্যা মামলায় শেখ হাসিনা, ওয়ায়দুল কাদেরসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে  পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মো. আলমগীর হোসাইন এই অভিযোগপত্র দাখিল করেন।

এছাড়াও চার্জশিটে অভিযুক্তরা হলেন, সাবেক স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সাবেক এমপি শামীম ওসমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সেক্রেটারী ইয়াসিন মিয়া, শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মো. মজিবুর রহমান, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি, আশরাফ, ইয়াসিন আরাফাত রাসেল, আবু বকর সিদ্দিক, সাবেক কাউন্সিলর শাহজালাল বাদল ও ওমর ফারুক।

এর আগে, ছাত্র-জনতার আন্দোলনের সময় নিহত লতিফের বাবা গত বছরের ৯ সেপ্টেম্বর এই হত্যা মামলা দায়ের করেন।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, আগামী বুধবার চার্জশিটটি ম্যাজিস্ট্রেট কোর্টে উপস্থাপন করা হবে। মামলার পরবর্তী ধার্য তারিখ আগামী ২৪ সেপ্টেম্বর। চার্জশিটে অভিযুক্ত আসামিদের মধ্যে দুইজন গ্রেফতার রয়েছেন। বাকিরা এখনো পলাতক রয়েছেন।


এ জাতীয় আরো খবর...