শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

জনপ্রশাসন বিষয়ক কমিটি পুনর্গঠন: সভাপতি সালেহউদ্দিন আহমেদ, সদস্য সচিব রিজওয়ানা

নিজস্ব প্রতিবেদক / ১১৫ বার
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ প্রশাসনিক কর্মকর্তাদের নিয়োগ, বদলি ও শৃঙ্খলাজনিত কার্যক্রমের জন্য জনপ্রশাসন বিষয়ক কমিটি পুনর্গঠন করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

নতুন কমিটিতে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে সভাপতি করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবও কমিটির সদস্য হিসেবে থাকবেন।

কমিটির কার্যপরিধি

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যুগ্মসচিব ও তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তাদের বদলি, নিয়োগ ও শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে কমিটি সরকারকে পরামর্শ দেবে। পাশাপাশি বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ মাঠ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়োগ-বদলিতেও কমিটি সুপারিশ করবে। জনপ্রশাসন মন্ত্রণালয় এ কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।


এ জাতীয় আরো খবর...