শিরোনামঃ
জাতীয় বাজেট ২০২৬-২৭: সরকারি দলের স্বস্তি, বিরোধীদের শঙ্কা! -রিন্টু আনোয়ার বাড়ি ভাড়া নেওয়ার আগে: ১০টি পরামর্শ ডাকলেই কাছে চলে আসবে টয়লেট! মানুষের জীবনমানের উন্নয়নই প্রকৃত উন্নয়ন: স্থানীয় সরকারমন্ত্রী রাজনীতিবিদদের ভুল তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব: মির্জা ফখরুল খামেনির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিদেশি অতিথি ও ধর্মীয় ব্যক্তিত্বরা তেহরানে গালিবাফের সঙ্গে বৈঠক করলেন স্পিকার হাফিজ উদ্দিন এলপিজির দাম কমেছে, ধাপে ধাপে জ্বালানি তেলও কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল দর্শনে দেশীয় ফুটবলের রূপান্তর পরিকল্পনা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালী অপহরণ মামলায় সাবেক এএসপি গ্রেপ্তার
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

রাঙ্গুনিয়ায় ‌‘শীর্ষ সন্ত্রাসী’ রুবেলকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক / ১০৩ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজারহাট খুরুশিয়া ইকোপার্ক এলাকায় মো. রুবেল (৩৫) নামে এক ‘শীর্ষ সন্ত্রাসীকে’ কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল (বুধবার, ২৭ আগস্ট) রাতের এ ঘটনার খবর পেয়ে আজ (বৃহস্পতিবার, ২৮ আগস্ট) সকালে মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, নিহত রুবেল এলাকায় চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন এবং তার বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ অন্তত পাঁচ থেকে ছয়টি মামলা রয়েছে। তিনি একটি সন্ত্রাসী গ্রুপের নেতৃত্ব দিতেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, অভ্যন্তরীণ কোন্দলের জেরে প্রতিপক্ষের হাতে তিনি খুন হয়ে থাকতে পারেন। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।


এ জাতীয় আরো খবর...