শিরোনামঃ
আলমারিতে কয়েক টুকরা কবিতা আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি সহযোগিতা বাড়াতে বাংলাদেশি প্রতিনিধিদলকে আতিথ্য দেবে তুরস্ক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: হেফাজতে ইসলাম
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

নিজস্ব প্রতিবেদক / ১৪৪ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

‘মঞ্চ ৭১’ নামের একটি প্ল্যাটফর্ম আয়োজিত এক অনুষ্ঠান ঘিরে উত্তেজনা তৈরির পর সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা রিপোর্টার ইউনিটি বা ডিআরইউয়ের শফিকুল কবির মিলনায়তনে এ ঘটনা ঘটে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর খালিদ বিবিসি বাংলাকে বলেন, “লতিফ সিদ্দিকীসহ পাঁচ-ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।”

বিভিন্ন টেলিভিশন চ্যানেলের ফুটেজে দেখা যায়, মি. সিদ্দিকীকে একটি চেয়ারে চুপচাপ বসে আছেন এবং বেশ কয়েকজন বিক্ষুব্ধ ব্যক্তিকে তাকে ঘিরে গালি-গালাজ ও বিভিন্ন স্লোগান দিচ্ছে। তারা জুলাই আন্দোলনে নিহতদের কথা উল্লেখ করে যুদ্ধ শেষ হয়নি বলে স্লোগান দেন।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক হাফিজুর রহমান কার্জনও ওই রুমে ছিলেন। এ সময় বিক্ষুব্ধ ব্যক্তিরা তাকে সেখান থেকে বেরিয়ে যেতে বাধা দেন। এক পর্যায়ে তার গায়ে ধরে তাকে সেখানেই বসে থাকতে বলেন তারা। ওই শিক্ষকের সাথে তাদের কথা কাটাকাটি হতে দেখা যায়।

মি. কার্জন হাতে থাকা সংবিধান দেখিয়ে তাদের বারবার বলেন, “আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।”

উল্লেখ্য, আজ সকালে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করেছিল ‘মঞ্চ ৭১’।


এ জাতীয় আরো খবর...