শিরোনামঃ
শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জেট ফুয়েলের দাম বাড়লো লিটারে ১৭ টাকা কৃত্রিম সংকট নিরসনে নতুন সার ডিলার নীতিমালা প্রণয়ন: অ্যাটর্নি জেনারেল গুলশান বারিধারার লেকই যদি ঠিক করতে না পারি সারা দেশ কিভাবে করব: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ, সুইস নাগরিকের তথ্য চাইল ইউএই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর একনেকে ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি পোস্টাল ভোটিংয়ে বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগাবে নেপাল খাতা মূল্যায়নে চরম খামখেয়ালি: শাস্তির খড়্গ আট হাজার শিক্ষকের ওপর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

হাওর মহাপরিকল্পনার খসড়া মূল্যায়নে মতামত আহ্বান

নিজস্ব প্রতিবেদক / ১৩৯ বার
প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ হাওরাঞ্চলের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হাওর মহাপরিকল্পনা মূল্যায়ন ও হালনাগাদ করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যেই সরকার বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর সমন্বিত সমীক্ষার মাধ্যমে হাওর মহাপরিকল্পনার খসড়া প্রতিবেদন তৈরি করেছে এবং তা নিয়ে মতামত আহ্বান করেছে।

‘হাওর মহাপরিকল্পনা মূল্যায়ন ও হালনাগাদ করণের জন্য সমন্বিত সমীক্ষা’ প্রকল্পের আওতায় প্রণীত এই খসড়া প্রতিবেদনটি ২৪ আগস্ট থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। প্রতিবেদনটি পানি সম্পদ মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.mowr.gov.bd) এবং বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইট (dbhwd.gov.bd)-এ পাওয়া যাচ্ছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গবেষক, নীতিনির্ধারক, উন্নয়ন সংস্থা ও সাধারণ নাগরিকদের কাছ থেকে মতামত নেয়ার উদ্দেশ্যে এটি উন্মুক্ত করা হয়েছে।

অধিদপ্তর জানায়, হাওর অঞ্চলের সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন, কৃষি, মৎস্য, জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ ও জলাভূমি ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলার বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে এই খসড়া মহাপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। ফলে ভবিষ্যতে একটি টেকসই ও বাস্তবভিত্তিক হাওর উন্নয়ন পরিকল্পনা চূড়ান্ত করতে সংশ্লিষ্ট সকলের মতামত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

খসড়া প্রতিবেদনের বিষয়ে কোনো মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা কিংবা ব্যক্তি আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে মতামত বা পরামর্শ পাঠাতে পারবেন। মতামত পাঠানোর জন্য dbhwd.hmp@gmail.com ঠিকানায় ই-মেইল পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। এছাড়া ডাকযোগেও মহাপরিচালক, বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর, ৭২, গ্রীন রোড, ঢাকা ঠিকানায় মতামত পাঠানো যাবে।


এ জাতীয় আরো খবর...