শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

নুরের ওপর হামলা: প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক / ৯৬ বার
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন তিনি। গতকাল (শুক্রবার, ২৯ আগস্ট) দিবাগত রাতে সোয়া ৩টায় তার ভেরিফাইড ফেসবুকে পোস্ট করেন তিনি।

তারেক রহমান লেখেন, গণতান্ত্রিক রূপান্তরের অত্যন্ত সংবেদনশীল সময় অতিক্রম করছে দেশ। গণঅধিকারের নেতাকর্মীদের ওপর হামলার মতো অস্থিতিশীল ঘটনা যেন আর না ছড়িয়ে পড়ে এবং আমাদের গণতন্ত্রের পথে অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত না করে তা সম্মিলিতভাবে নিশ্চিত করতে হবে।

তিনি লেখেন, গণতন্ত্র নিশ্চিতে আমাদের আরও সংযম ও সহনশীলতা প্রদর্শন করতে হবে। গত বছরের গণ-আন্দোলনের প্রকৃত চেতনা আবারও বিরাজমান হতে হবে। দেশকে অবশ্যই জনতার শাসন ও বর্তমান অস্থিরতার শৃঙ্খল থেকে মুক্ত করতে হবে।

তিনি আরও লেখেন, জনগণকে গণতান্ত্রিক পথে অগ্রসরের মাধ্যমে সবার জন্য ন্যায়বিচার, সমতা ও মর্যাদা নিশ্চিত করে আমরা একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে সফল হতে পারবো। এসময় তিনি নুরের দ্রুত সুস্থতা কামনা করেন এবং এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।


এ জাতীয় আরো খবর...