শিরোনামঃ
বিশ্ববিদ্যালয় জীবন: কিছু টিপস হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ ও সংক্রমণের ক্রমবর্ধমান ঝুঁকি আলমারিতে কয়েক টুকরা কবিতা আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

বাইচের নোকার সঙ্গে বরযাত্রীর ট্রলারের সংঘর্ষ, নিহত ২

নিজস্ব প্রতিবেদক / ১১৬ বার
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নৌকাবাইচ প্রতিযোগিতার মহড়া চলাকালে বরযাত্রীবাহী শ্যালো ইঞ্জিন চালিত নৌকার সঙ্গে সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। তারা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গতকাল শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দহকুলা ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আজ শনিবার সকালে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন উল্লাপাড়া মডেল থানার এএসআই ওমর ফারুক।

জানা যায়, চাকসা দক্ষিণপাড়া এলাকার ‘মায়ের দোয়া’ নামে একটি নৌকাবাইচ দল মহড়া শেষে ফেরার সময় দহকুলা ব্রিজের কাছে এ দুর্ঘটনার শিকার হয়। সংঘর্ষের পর বাইচের নৌকাটি ডুবে গেলে সবাই পানিতে পড়ে যান। পরে আশপাশের মানুষ দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের হাসপাতালে পাঠান।

উল্লাপাড়া মডেল থানা পুলিশের এএসআই ওমর ফারুক স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে বলেন, মহড়া শেষে ফেরার পথে বাইচ দলের নৌকাটির সঙ্গে বরযাত্রীবাহী একটি শ্যালো ইঞ্জিন চালিত নৌকার সংঘর্ষ হয়। এতে বাইচ দলের দুই সদস্য ঘটনাস্থলেই প্রাণ হারান।

তিনি আরও বলেন, এই দুর্ঘটনায় আহতদের স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে।


এ জাতীয় আরো খবর...