শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

নুরের ওপর হামলায় গভীর উদ্বেগ-তীব্র নিন্দা বাংলাদেশ খেলাফত মজলিসের

নিজস্ব প্রতিবেদক / ১০৫ বার
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

গণ অধিকার পরিষদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের বর্বরোচিত হামলা, ‘জাপা সন্ত্রাসীদের’ ন্যাক্কারজনক তাণ্ডব এবং আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকধারী কতিপয় ব্যক্তির প্রত্যক্ষ অংশগ্রহণে গণ অধিকার পরিষদের সভাপতি ও জুলাই-আগস্ট বিপ্লবের সাহসী নেতৃত্ব ভিপি নুরুল হক নুর গুরুতর আহত হয়েছেন। এ ভয়াবহ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।
শুক্রবার (২৯ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এক যৌথ বিবৃতিতে বলেন, ভিপি নুরের ওপর এ কাপুরুষোচিত হামলা দেশের স্বাধীনতাকামী ও বাংলাদেশপন্থী জনতার কণ্ঠরোধের নোংরা প্রয়াস।

বিশেষত আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যক্ষ সংশ্লিষ্টতায় একটি দলের প্রধানের উপর এমন হামলা জাতির জন্য গভীরভাবে উদ্বেগজনক এবং ভয়াবহ অশনি সংকেত বহন করছে।

নেতারা আরো বলেন,, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ না করা হলে জনরোষ ভয়াবহ রূপ নেবে, জনগণ রাজপথে নেমে আসতে বাধ্য হবে। আমরা দৃঢ়ভাবে দাবি করছি—হামলাকারী জাপা সন্ত্রাসী, সংশ্লিষ্ট পুলিশ সদস্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকধারী ব্যক্তিদের অবিলম্বে জবাবদিহি ও  দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় হবে। একই সঙ্গে আওয়ামী দোসরদের রাজনীতি থেকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

তারা বলেন, বাংলাদেশের জনগণ আর কোনো অন্যায়-জুলুম বরদাশত করবে না। আহত ভিপি নুরুল হক নুরসহ সকল আহত নেতাকর্মীর দ্রুত আরোগ্য কামনা করছি এবং দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধভাবে এ সন্ত্রাস, ষড়যন্ত্র ও দমননীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।

তারা আরো বলেন, দেশবাসী গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে—জাতীয় পার্টির ঘাড়ে ভর করে আওয়ামী ফ্যাসিবাদ আবারও দেশে ফিরে আসার ষড়যন্ত্র করছে। এ নীলনকশায় ভেতরে ভেতরে কারো কারো ইন্ধন ও প্রত্যক্ষ সহযোগিতা রয়েছে বলেও জনমনে দৃঢ় ধারণা তৈরি হয়েছে।

আমরা স্পষ্ট ভাষায় সতর্ক করে দিতে চাই—এমন দুঃসাহসী চক্রান্তের পরিণতি ভয়াবহ হবে এবং এর দায় জনবিক্ষোভের মুখে কারো পক্ষে এড়ানো সম্ভব হবে না।


এ জাতীয় আরো খবর...