শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

গতকালের হামলার পুনরাবৃত্তি দেশে যেন আর না ঘটে: মঈন খান

নিজস্ব প্রতিবেদক / ১০৯ বার
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

রাজপথে নুরুল হক নুরের অবস্থান স্পষ্ট। তার ওপর এভাবে নির্যাতন দেশের মানুষ মেনে নিতে পারে না। গতকালের হামলার পুনরাবৃত্তি দেশে যেন আর না ঘটে— এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। শনিবার (৩০ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে নুরুল হক নূরের শারীরিক অবস্থার খোঁজখবর নেয়া শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা গণতন্ত্র ও শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী। দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর লড়াই চলবে। সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণমানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে।

এদিকে, নুরুল হক নুরের চিকিৎসায় ৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ। নুরের জ্ঞান ফিরলেও তিনি এখনও আশঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন ঢামেকের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক জাহিদ রায়হান।

নুরুল হক নুরের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড আজ আলোচনায় বসবে। তবে বোর্ডে থাকা ৬ চিকিৎসকদের নাম এখনো জানা যায়নি।


এ জাতীয় আরো খবর...