শিরোনামঃ
বিশ্ববিদ্যালয় জীবন: কিছু টিপস হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ ও সংক্রমণের ক্রমবর্ধমান ঝুঁকি আলমারিতে কয়েক টুকরা কবিতা আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

ধর্ষণের মামলায় জামিনে এসে ২ ছাত্রকে বলাৎকার, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক / ১৩১ বার
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

কুমিল্লার বুড়িচং উপজেলার কংশনগর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো. ইব্রাহিম খলিলের (৩০) বিরুদ্ধে দুই শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে। ঘটনা জানাজানি হলে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। সবশেষ শুক্রবার (২৯ আগস্ট) এ ঘটনায় বুড়িচং থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন এক ভুক্তভোগীর বাবা।

বুড়িচং থানার ওসি আজিজুল হক মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ আগস্ট রাত ১১টার দিকে মাদ্রাসার শিক্ষার্থীরা ঘুমিয়ে পড়লে দুই ছাত্রকে অফিস কক্ষে ডেকে নেন অভিযুক্ত ইব্রাহিম খলিল। প্রথমে শরীর মালিশ করার কথা বললেও পরে তাদের জোরপূর্বক বলাৎকার করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীরা বিষয়টি পরিবারের কাছে জানালে বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাদের অভিভাবকরা স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে অবরুদ্ধ করে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

এর আগেও ইব্রাহিম খলিলের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা ছিল। সম্প্রতি সময়ে তিনি জামিন পেয়েছেন।

ওসি আজিজুল হক বলেন, অভিযুক্ত ইব্রাহিম খলিলের বিরুদ্ধে এর আগেও দেবিদ্বার থানায় একটি ধর্ষণ মামলা ছিল। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


এ জাতীয় আরো খবর...