শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

আরও ৩৬ ঘণ্টা আইসিইউতে পর্যবেক্ষণে থাকবেন নুর

নিজস্ব প্রতিবেদক / ৯৭ বার
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তাকে আরও ৩৬ ঘণ্টা আইসিইউতে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। আজ (শনিবার, ৩ আগস্ট) রাতে তারা এ কথা জানান। চিকিৎসকরা জানান, নুরের শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও এখনই আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না। তাদের মতে, আগামী ৩৬ ঘণ্টা তিনি আইসিইউতে পর্যবেক্ষণে থাকবেন।

এ সময়ের মধ্যে তার মস্তিষ্ক, স্নায়ু এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণের অবস্থা পর্যবেক্ষণ করা হবে। এরপর পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা গ্রহণ করা হবে। ঢামেক জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, নুরের মাথায় গুরুতর আঘাত রয়েছে। এছাড়াও তার নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে এবং মস্তিষ্কে হালকা রক্তক্ষরণ দেখা গেছে। তাকে নিবিড় পর্যবেক্ষণের (আইসিইউ) আওতায় রাখা হয়েছে।

তার চিকিৎসায় সহায়তার জন্য একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, যেখানে নিউরোসার্জারি, ইএনটি, চক্ষু ও মেডিসিন বিভাগের বিশেষজ্ঞরা রয়েছেন।


এ জাতীয় আরো খবর...