শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

জাতীয় পার্টির রাজনীতি করার অধিকার নেই: নাহিদ

নিজস্ব প্রতিবেদক / ১৩৩ বার
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশে জাতীয় পার্টির রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জনগনের বিপক্ষে অবস্থান নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়েছিল দলটি।

পাঁচ দিনের চীন সফর শেষে ঢাকায় ফিরে রোববার (৩১ আগস্ট) রাতে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, ডাকসুর সাবেক ভিপি নুরের ওপর হামলার ঘটনা স্বাভাবিক নয়, এটি উদ্বেগজনক ঘটনা। এছাড়া, সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থেকে পরাজিত শক্তিকে মোকাবেলা করার আহ্বান জানান তিনি।

এ সময় ফ্যাসিস্টদের সকল ষড়যন্ত্র মোকাবেলায় আবারও রাজপথে নেমে আসার হুঁশিয়ারি দেন এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি বলেন, গণভ্যুত্থানের শক্তিকে অবদমন করার জন্য নুরের ওপর এই হামলা করা হয়েছে। ফ্যাসিবাদের দোসরদের বিচার চাওয়ায় এই বর্বর হামলা হয়েছে। এই বর্বরতা সেনাবাহিনীর দ্বারা সংগঠিত হয়েছে, যেটা উদ্বেগের। সেনাবাহিনী কাদের নির্দেশে পরিচালিত হচ্ছে, তা নিয়েও প্রশ্ন উঠছে বলে মন্তব্য করেন এনসিপি নেতা।

উল্লেখ্য, গত শুক্রবার (২৯ আগস্ট) রাতে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষকে ঘিরে সেনাবাহিনী ও পুলিশের লাঠিপেটায় নুরুল হক নুরের আহত হওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানায় অন্তর্বর্তী সরকারসহ দেশের প্রায় সব দল।

এর আগে, গত মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে চীনের উদ্দেশে ঢাকা ছাড়ে এনসিপির প্রতিনিধিদল। নাহিদ ইসলামের নেতৃত্বে এ দলে ছিলেন সারজিস আলম, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্যসচিব তাহসিন রিয়াজ।


এ জাতীয় আরো খবর...