শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

নুরের ওপর হামলা, বাংলাদেশের জন্য একটি অশনি সংকেত: সারজিস

নিজস্ব প্রতিবেদক / ১৩৭ বার
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, নুরুল ইসলাম নুর ভাইয়ের ওপর হামলা অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের জন্য একটি অশনি সংকেত। জনগণ যে ত্যাগের মাধ্যমে ফ্যাসিস্ট শাসন উৎখাত করেছে, তার বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে। আমরা এই ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেব না। রোববার (৩১ আগস্ট) রাত ১১টার দিকে চীন সফর শেষে দেশে ফিরে সরাসরি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান তিনি। সেখানে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সারজিস এসব কথা বলেন।

এ সময় এনসিপির মুখ্য সংগঠক বলেন, ‌‘দেশের মানুষ এখন নতুন সংবিধান, সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছে। এ পরিস্থিতিতে ফ্যাসিস্ট দোসরদের সহযোগিতা মানেই জনগণের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা।’

জারজিস নুরুল হক নুরের দ্রুত আরোগ্য কামনা করে হামলাকারীদের বিচারের দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান, জয়নাল আবেদীন শিশির, সংগঠক নাহিদ উদ্দিন তারেক প্রমুখ।


এ জাতীয় আরো খবর...