শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

নুরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক / ১২৬ বার
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কেবিনে ভর্তি নুরকে দেখতে যান তিনি। এ সময় তার চিকিৎসার খোঁজখবর নেন এবং পরিবারের সঙ্গে কথা বলেন তিনি।

বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, নুরের অবস্থা এখনও খুবই ক্রিটিক্যাল, তবে আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে। তার চোয়াল ও মাথায় আঘাত লেগেছে এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। তবে চিকিৎসকদের সঙ্গে কথা বলে মনে হয়েছে, এখানে চিকিৎসায় কোনো ত্রুটি হয়নি।

তিনি আরও বলেন, এটি খুবই পরিষ্কার নুরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছিল। গণঅভ্যুত্থানের পরও আইনশৃঙ্খলা বাহিনী নেতাদের ওপর এমন আক্রমণ করে তাহলে সাধারণ মানুষের সঙ্গে তারা কী করেছে চিন্তা করেন। এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। আমি মনে করি, দ্রুত বিচার বিভাগীয় তদন্ত শেষ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত।

নুরকে দেশের বাইরে চিকিৎসা করানোর জন্য সরকারের কাছে অনুরোধ জানান বিএনপির মহাসচিব।


এ জাতীয় আরো খবর...