শিরোনামঃ
শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জেট ফুয়েলের দাম বাড়লো লিটারে ১৭ টাকা কৃত্রিম সংকট নিরসনে নতুন সার ডিলার নীতিমালা প্রণয়ন: অ্যাটর্নি জেনারেল গুলশান বারিধারার লেকই যদি ঠিক করতে না পারি সারা দেশ কিভাবে করব: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ, সুইস নাগরিকের তথ্য চাইল ইউএই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর একনেকে ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি পোস্টাল ভোটিংয়ে বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগাবে নেপাল খাতা মূল্যায়নে চরম খামখেয়ালি: শাস্তির খড়্গ আট হাজার শিক্ষকের ওপর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকিতে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক / ১২২ বার
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
সৈয়দা রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ভৌগোলিক অবস্থান ও বদ্বীপ দেশ হিসেবে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকিতে রয়েছে।

তিনি আরও বলেন, এই সংকট কেবল টিকে থাকার বিষয় নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা ও বহু রাষ্ট্রের অস্তিত্বের সঙ্গে জড়িত।

মঙ্গলবার রাজধানীর গুলশানে ‘বায়োফিলিয়া: মানুষ, জলবায়ু ও সংস্কৃতির পুনঃসংযোগ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুইজারল্যান্ড দূতাবাস এ অনুষ্ঠানের আয়োজন করে।

উন্নয়ন সহযোগীদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, সহায়তা নীতি পুনর্বিবেচনা করে ঝুঁকিপূর্ণ দেশগুলোকে আরও কার্যকরভাবে সহযোগিতা করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, সংকট যত বড়ই হোক, সংস্কৃতি ও ঐতিহ্যকে শক্তি হিসেবে ধারণ করে উন্নয়ন সহযোগীদের সঙ্গে নিয়ে সমাধানের পথে এগিয়ে যাব।

রিজওয়ানা হাসান বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় জ্ঞানভিত্তিক উদ্যোগ, বৈশ্বিক ঐক্য ও সহমর্মিতা জরুরি। আমাদের সময় ও সম্পদ সীমিত, তাই যৌথভাবে পদক্ষেপ নিতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, আমাদের জনগণ সাহসিকতার সঙ্গে দুর্যোগ মোকাবিলা করছে। কিন্তু পর্যাপ্ত প্রশমন কার্যক্রম ও আন্তর্জাতিক সহায়তা না থাকায় সক্ষমতা বারবার সীমায় এসে ঠেকছে। অভিযোজনের জন্য প্রয়োজনীয় অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তা এখনও প্রত্যাশিত মাত্রায় পাওয়া যাচ্ছে না।

অনুষ্ঠানে বক্তৃতা দেন সুইজারল্যান্ড দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স করিন হেনচোজ পিগনানি, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (আইএফএডি)-এর প্রতিনিধি ভ্যালান্টাইন আচাচো এবং বাগেরহাটের শরণখোলার লাবনী আক্তার।

পরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় গৃহীত বিভিন্ন পদক্ষেপ প্রদর্শনীর জন্য আয়োজিত মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন উপদেষ্টা। সেসময় শিক্ষার্থী ও জলবায়ু ঝুঁকিতে থাকা মানুষের সঙ্গেও মতবিনিময় করেন।


এ জাতীয় আরো খবর...