শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

পোস্টাল ব্যালটে ভোট: আগ্রহীদের তালিকাভুক্তি শুরু ১১ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক / ১১৩ বার
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব ভোটার দেশের বাইরে বা দেশের ভেতর থেকেও পোস্টাল ব্যালটে ভোট দিতে চান, তাদের তালিকা করতে নিবন্ধন কার্যক্রম আগামী ১১ নভেম্বর থেকে শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ইসি সূত্র বিষয়টি নিশ্চিত করে।

ইসি সূত্র জানায়, প্রবাসী ও দেশের ভেতরে থেকে যারা পোস্টাল ব্যালটে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে চান, তাদের ভোটদান নিশ্চিতে তালিকাভুক্ত করতে আগামী ১১ নভেম্বর থেকে নিবন্ধন কার্যক্রম শুরু করবে নির্বাচন  কমিশন। আর এই কার্যক্রম শেষ হবে আগামী ৩০ নভেম্বরে।

প্রবাসীদের ভোট পদ্ধতি ও আইন কানুন বিষয়ে ভালো প্রশিক্ষণ দেওয়ার জোর দাবি জানিয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, আদালতের আদেশে এক যুগ পর চাকরি ফিরে পেয়ে নির্বাচন কমিশনে যোগ দেওয়া ৬০ জন নির্বাচন কর্মকর্তাকে শুধু পোস্টাল ব্যালটের জন্য প্রবাসীদের ভোটাধিকারের কাজে সম্পৃক্ত রাখা হচ্ছে।


এ জাতীয় আরো খবর...