শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

শেখ হাসিনা ভারত থেকে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক / ১১৫ বার
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

ভারত থেকে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে শেখ হাসিনা। তাই কোন আঘাত এলে পাল্টা আঘাত দিতে নেতা-কর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিস্কার-পরিচ্ছন্নতামূলক এক কর্মসূচিতে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গোলযোগ করা যাবে না, কোনো গুজবে কান দেবেন না। আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, ঐক্য সমুন্নত আছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশ থেকে পালালেও শয়তানি ছাড়ে নাই, ভারত থেকে প্রতিনিয়ত উসকানি দিচ্ছে। তারা ছাত্র-যুবলীগকে গণ্ডগোল করার জন্য নির্দেশ দিচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, শেষ রক্তবিন্দু দিয়ে হলেও দেশের স্বাধীনতা রক্ষা করা হবে, এ বিষয়ে কোনো আপস নাই। ড. ইউনূস চেষ্টা করছেন দেশকে সুষ্ঠু নির্বাচন দেয়ার জন্য।


এ জাতীয় আরো খবর...