শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

‘আমার খুব কষ্ট হচ্ছে’, রাশেদকে বলেছেন নুর

নিজস্ব প্রতিবেদক / ১৩৪ বার
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সঙ্গে দেখা করেছেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান। সে সময় হাসপাতালের বিছানায় শুয়ে কাতরাচ্ছিলেন নুর। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সাংবাদিকদের তিনি বলেন, ‘হাসপাতালে গিয়ে দেখেছি, এখনও নুরের নাক দিয়ে রক্ত পড়ছে। কাশি দিলে রক্ত বের হচ্ছে। কথা বলতে পারছেন না।’

তাও কষ্ট করে দু-একটি কথা নুর বলেছেন বলে জানান রাশেদ। নুর বলেছেন, ‘ভাই আমার খুব কষ্ট হচ্ছে’।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পাশাপাশি গণঅধিকারের নেতৃবৃন্দ এবং নুরের স্ত্রী মারিয়া আক্তার লুনার সঙ্গেও বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেই বৈঠকের কথা উল্লেখ করে রাশেদ বলেন, তিনি (ড. ইউনূস) হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন। বলেছেন, যে ছেলে আওয়ামী লীগের আমলে এতবার মার খেলো, সে আমাদের সময়েও এভাবে হামলার শিকার হলো!

নুরের স্ত্রী লুনা বলেন, প্রধান উপদেষ্টা দুঃখপ্রকাশ করে দোষীদের বিচারের মুখোমুখি করার আশ্বাস দেন। তাকে দুশ্চিন্তামুক্ত থাকার পরামর্শও দেন তিনি। বলেছেন, চিকিৎসার জন্য নুরকে বিদেশে নিয়ে যাওয়া হবে। এছাড়া অন্যান্য প্রয়োজনেও নুরের পাশে থাকবে সরকার।

বৈঠকে উপদেষ্টা ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান ও আদিলুর রহমান উপস্থিত ছিলেন বলে জানান গণঅধিকার নেতৃবৃন্দ।


এ জাতীয় আরো খবর...