শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

জাকসু: প্রার্থীতা প্রত্যাহার করতে হুমকির অভিযোগ ছাত্রদল প্যানেলের জিএস প্রার্থীর

নিজস্ব প্রতিবেদক / ১৩০ বার
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
তানজিলা হোসাইন বৈশাখী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের জন্য বিভিন্ন মহল থেকে হুমকির অভিযোগ করেছেন ছাত্রদল প্যানেলের জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী। অপরদিকে নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশের পাশাপাশি জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছেন ছাত্রশিবিরের জিএস প্রার্থী মাজহারুল ইসলাম। আজ (বুধবার, ৩ সেপ্টেম্বর) ষষ্ঠ দিনের মতো জাকসু নির্বাচনের প্রচারণায় এসব মন্তব্য করেছেন তারা। সকাল থেকে সব প্যানেলের প্রার্থীরাই প্রচারণায় নামেন।

যেসকল এলাকায় শিক্ষার্থী সমাগম ঘটে, সেসব জায়গায় শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন প্রার্থীরা। নিজেদের লিফলেট বিতরণের পাশাপাশি তুলে ধরেন নানা প্রতিশ্রুতি।

বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কার্যাবলি অটোমেশনের আওতায় আনতে কাজ করার প্রতিশ্রুতি দেন ছাত্রশিবিরের প্রার্থী মাজহারুল ইসলাম। একটি ক্ষুদ্র গোষ্ঠী ছাত্রশিবিরকে সাংস্কৃতিক কার্যাবলির মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

অপরদিকে ছাত্রদল প্যানেলের জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী গবেষণায় বিনিয়োগের ঘাটতিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বড় সংকট বলে উল্লেখ করেন। নির্বাচনে জিতলে এ সমস্যা নিরসনে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি।


এ জাতীয় আরো খবর...