শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

জনগণ সরাসরি পছন্দের মানুষকে ভোট দিতে চায়: রিজভী

নিজস্ব প্রতিবেদক / ১৩২ বার
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

দেশের মানুষ আনুপাতিক ভোট নয়, সরাসরি পছন্দের মানুষকে ভোট দিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে দোহারে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা জেলা বিএনপি আয়োজিত এক পথসভায় অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি। এ সময়, ডাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলের প্রার্থীদের ভোট দেয়ার আহ্বান জানান রুহুল কবির রিজভী।

পরে স্থানীয় নেতাকর্মীদের সাথে র‍্যালিতে অংশ নেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলার বিএনপি সভাপতি খন্দকার আবু আশফাকসহ দোহার ও নবাবগঞ্জ উপজেলা বিএনপি নেতাকর্মীরা।

অপরদিকে, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নির্বাচন বানচালের জন্য পার্শ্ববর্তী দেশ থেকে কেউ যেন উসকানি দিতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। আজ সকালে দিনাজপুরের হিলিতে বিএনপির অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময়, অনেকে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি। পরে অনুষ্ঠান শেষে হিলি চারমাথা মোড় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়।


এ জাতীয় আরো খবর...