শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

নির্বাচন অনিশ্চিত হলে অভ্যুত্থানের অর্জন বিষাদে রূপ নেবে: সাইফুল হক

নিজস্ব প্রতিবেদক / ১১৪ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, নির্বাচন অনিশ্চিত হয়ে পড়লে গণ-অভ্যুত্থানের অর্জন বিষাদে পরিণত হবে। যারা ভোট ভন্ডুল করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে দলটির আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তিনি।

সাইফুল হক বলেন, নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে বৈরিতা তৈরি হয় এমন কোনো এজেন্ডা উত্থাপন করা উচিত নয়। রাজনৈতিক প্রতিযোগিতার নামে পতিত স্বৈরাচারের জমিন প্রস্তুত করা হলে হানাহানি, সন্দেহ ও বিভেদ বাড়বে। পরাজিত শক্তি এর সুযোগ নেবে।

তিনি আরও বলেন, গণ প্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের কিছু ধারার প্রস্তাব জনমনে উদ্বেগ তৈরি করেছে। এ বিষয়ে সরকারকে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করতে হবে। এ সময় সরকারকে সোজা রাস্তায় হাটতে হবে বলেও মন্তব্য করেন তিনি।


এ জাতীয় আরো খবর...