শিরোনামঃ
রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী স্পিকারের সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে : খাদ্যমন্ত্রী মামলার চাপ কমাতে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে : আইনমন্ত্রী কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন রিমান্ডে আজ আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’ পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ—সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ রুমিন ফারহানাকে ‘আওয়ামী লীগের অঘোষিত মুখপাত্র’ বললেন আশরাফ মাহদি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ রুখতে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই: রাশেদ প্রধান
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

১৪ দিনের সফরে কানাডায় গেলেন সিইসি

নিজস্ব প্রতিবেদক / ১২৫ বার
প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন

প্রবাসীদের ভোট কার্যক্রম দেখতে ১৪ দিনের সফরে কানাডা রওনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। বৃহস্পতিবার রাতে তিনি কানাডার উদ্দেশে দেশ ত্যাগ করেছেন।

আগামী ১৮ সেপ্টেম্বর তিনি দেশে ফিরবেন। তার সঙ্গে লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো. লুৎফুল কবির গিয়েছেন। কানাডায় সিইসি ভোটার কাজ উদ্বোধন ও জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম দেখবেন।

কানাডায় অবস্থানের সময় সিইসি ৫ থেকে ১২ সেপ্টেম্বর ভোটার নিবন্ধন কার্যক্রম ও জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম দেখবেন টরোন্টে ও অটোয়ায়। এরপর তিনি ব্যক্তিগত কাজে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ভেনকুভারে অবস্থান করবেন। ১৮ সেপ্টেম্বর তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে।

বর্তমানে ১০টি দেশের ১৭টি স্টেশনে দূতাবাসের মাধ্যমে ভোটার কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি। দেশগুলো হলো-সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, জাপান ও কানাডা।এসব দেশ থেকে ৫০ হাজারের মতো আবেদন এসেছে।


এ জাতীয় আরো খবর...