শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

আ. লীগের সাথে আঁতাত করে ভোট বানচাল করতে চাইলে প্রতিহতের হুঁশিয়ারি ফারুকের

নিজস্ব প্রতিবেদক / ১০৮ বার
প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

আওয়ামী লীগের সাথে আঁতাতের মাধ্যমে কেউ নির্বাচন বানচাল করতে চাইলে তাদেরকে প্রতিহত করা হবে— এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

জয়নুল আবদিন ফারুক বলেছেন, এখনও ষড়যন্ত্র শেষ হয়নি। দিল্লির প্ররোচনায় নানা কায়দায় নির্বাচন বানচালের চেষ্টা চলছে।

জামায়াতকে রাজনেতিক কৌশল পরিবর্তনের আহ্বান জানিয়ে এ বিএনপি নেতা আরও বলেন, অতীতের ভুলভ্রান্তির জন্য জনগণের কাছে ক্ষমা চাইতে হবে তাদের। কখনও পিআর, কখনও গণভোট, না হলে নির্বাচনে যাবো না— এমন দাবি থেকেও সরে আসার আহ্বান জানান জয়নুল আবদিন ফারুক।

জনগণ ভোট দিতে পারলে তার দল বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করবে বলে মনে করেন তিনি।


এ জাতীয় আরো খবর...