শিরোনামঃ
বিশ্ববিদ্যালয় জীবন: কিছু টিপস হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ ও সংক্রমণের ক্রমবর্ধমান ঝুঁকি আলমারিতে কয়েক টুকরা কবিতা আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত ও গরমে দু’জনের মৃত্যু, আহত ১০

নিজস্ব প্রতিবেদক / ১৭১ বার
প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

চট্টগ্রামে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হচ্ছে। দিনটি উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুসে বের হয়ে প্রচণ্ড ভিড়ে পদদলিত হয়ে একজন ও গরম সহ্য করতে না পেরে আরেক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ২ জন।

 

আজ (শনিবার, ৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে জেলার মুরাদপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দু’জনের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন পটিয়া উপজেলার আইয়ুব আলী ও নগরীর কালা মিয়া বাজার এলাকার সাইফুল ইসলাম।

 

 

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, জুলুসে প্রচণ্ড ভিড়ে গরম সহ্য করতে না পেরে আইয়ুব আলী নিচে পড়ে যান। এছাড়া একটি লোহার ব্রিজ ভেঙ্গে পড়ে যান বেশ কয়েকজন।

 

 

 

এসময় পদদলিত হয়ে মারাত্মক আহত হন সাইফুল এবং আরও দু’জন। হতাহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। জশনে জুলুসে অংশ নিয়ে আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে চট্টগ্রামে।

 

 

 

এর আগে ভোর থেকে চট্টগ্রাম নগরের বিভিন্ন প্রান্ত হতে মুসল্লিরা মুরাদপুর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা প্রাঙ্গণে আসতে থাকেন। সকাল ৯টায় আলমগীর খানকাহ থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় শোভাযাত্রার। ‘ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসুল সালাম আলাইকা’ দরুদ পাঠের মাধ্যমে জুলুসে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

 

 

লাখো মানুষের অংশগ্রহণে আয়োজিত জুলুসে নেতৃত্ব দেন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)। বিশেষ অতিথি ছিলেন শাহজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ (মা.জি.আ) ও সৈয়্যদ মুহাম্মদ মেহমুদ আহমদ শাহ্ (মা.জি.আ)।


এ জাতীয় আরো খবর...