শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

ববি হাজ্জাজকে হত্যা চেষ্টার ঘটনায় জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক / ১১৮ বার
প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজকে হত্যা চেষ্টার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতি দিয়েছেন। গতকাল (শনিবার, ৬ সেপ্টেম্বর) রাতে পাঠানো  বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে তিনি বলেন, ‘দেশকে অস্থিতিশীল করার নীলনকশার অংশ হিসেবেই সাম্প্রতিক সময়ে জাতীয় নেতৃবৃন্দের ওপর ধারাবাহিক হামলা চালানো হচ্ছে। সম্প্রতি গণঅধিকার পরিষদের সভাপতি জনাব নূরুল হক নূর ও জাগপার (একাংশ) সভাপতি, বীর মুক্তিযোদ্ধা জনাব খন্দকার লুৎফর রহমানকে হত্যার উদ্দেশে হামলা চালিয়ে গুরুতরভাবে আহত করা হয়েছে। জনাব ববি হাজ্জাজের ওপর হামলাও সেই ষড়যন্ত্রেরই ধারাবাহিকতা।’

বিবৃতিতে তিনি বলেন, ‘জুলাই আন্দোলন-পরবর্তী বাংলাদেশে এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পরিস্থিতি প্রমাণ করছে, ফ্যাসিবাদ বিদায় নিলেও তাদের দোসররা দেশে অশান্তি সৃষ্টি ও রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার গভীর পাঁয়তারা চালাচ্ছে। বিশেষ করে দেশ যখন নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে, তখন এসব হামলা জাতির জন্য অশনি সংকেত।’

তিনি আরও বলেন, ‘অবিলম্বে জনাব ববি হাজ্জাজসহ সাম্প্রতিক সময়ে রাজনৈতিক নেতৃত্বের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমি আহ্বান জানাচ্ছি। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’


এ জাতীয় আরো খবর...