শিরোনামঃ
শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জেট ফুয়েলের দাম বাড়লো লিটারে ১৭ টাকা কৃত্রিম সংকট নিরসনে নতুন সার ডিলার নীতিমালা প্রণয়ন: অ্যাটর্নি জেনারেল গুলশান বারিধারার লেকই যদি ঠিক করতে না পারি সারা দেশ কিভাবে করব: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ, সুইস নাগরিকের তথ্য চাইল ইউএই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর একনেকে ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি পোস্টাল ভোটিংয়ে বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগাবে নেপাল খাতা মূল্যায়নে চরম খামখেয়ালি: শাস্তির খড়্গ আট হাজার শিক্ষকের ওপর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

চন্দ্রগ্রহণ আজ, কখন দেখতে পাবেন

নিজস্ব প্রতিবেদক / ১৩৭ বার
প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

বিশ্বজুড়ে ঘটতে যাচ্ছে আজ রোববার বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশ থেকেও এ বিরল জ্যোতির্বৈজ্ঞানিক দৃশ্য দেখা যাবে। সূর্য, পৃথিবী ও চন্দ্র একই সরলরেখায় অবস্থান করলে এবং পৃথিবীর ছায়া পুরোপুরি চন্দ্রকে ঢেকে দিলে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ঘটে। আর এ বছর শেষবারের মতো এমন দৃশ্য দেখা যাবে রোববার রাতে।

বাংলাদেশ সময় অনুযায়ী রোববার রাত ৯টা ২৮ মিনিটে গ্রহণ শুরু হয়ে চলবে পরদিন ভোর পর্যন্ত। মোট ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে এই মহাজাগতিক ঘটনা। যদি আকাশ মেঘমুক্ত থাকে তাহলে বাংলাদেশ থেকেও এই চন্দ্রগ্রহণ দেখা যাবে।

চন্দ্রগ্রহণটি পূর্বে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু হয়ে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত পূর্ণভাবে দেখা যাবে।

এ ছাড়া পূর্ব-পশ্চিম অঞ্চলেও আংশিক গ্রহণ পর্যবেক্ষণ করা সম্ভব হবে। তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল ও দক্ষিণ আমেরিকার প্রায় ৯০ শতাংশ এলাকা থেকে এ গ্রহণ দৃশ্যমান হবে না।

এটি হবে বছরের শেষ চন্দ্রগ্রহণ, যা বাংলাদেশের মানুষদের জন্যও এক চমকপ্রদ অভিজ্ঞতা হয়ে উঠবে।


এ জাতীয় আরো খবর...