শিরোনামঃ
আলমারিতে কয়েক টুকরা কবিতা আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি সহযোগিতা বাড়াতে বাংলাদেশি প্রতিনিধিদলকে আতিথ্য দেবে তুরস্ক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: হেফাজতে ইসলাম
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

আইনের কাছে ব্যক্তি নয়, তার অপরাধই মুখ্য: অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক / ১২১ বার
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

আইনের কাছে কোনো ব্যক্তি নয়, বরং তার অপরাধ এবং সেই অপরাধের ধরনই মুখ্য বিষয় বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘জাতীয় নীতি প্রতিযোগিতা ২০২৫’ এর রাজশাহী পর্বের চূড়ান্ত রাউন্ডে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

চলমান মানবতাবিরোধী অপরাধের কার্যক্রম নিয়ে আসাদুজ্জামান বলেন, এই বিচার এমনভাবে পরিচালিত হচ্ছে, যেন ন্যায়বিচার নিশ্চিত হয়।

অপরদিকে, আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে রাষ্ট্রের এই প্রধান আইন কর্মকর্তা বলেন, তাদের ১৭ বছরে ৭ শতাধিক মানুষ গুম হয়েছে। বিনা বিচারে হত্যা করা হয়েছে সাড়ে ৪ হাজার মানুষকে। মিথ্যা মামলা দিয়ে করা হয়েছে হয়রানি।

এ সময়, গত এক বছরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে দাবি করে বলেন, এই সময়ে কেউ গুম হয়নি, পুলিশ কারো বিরুদ্ধে গায়েবি মামলাও দেয়নি।


এ জাতীয় আরো খবর...