শিরোনামঃ
আলমারিতে কয়েক টুকরা কবিতা আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি সহযোগিতা বাড়াতে বাংলাদেশি প্রতিনিধিদলকে আতিথ্য দেবে তুরস্ক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: হেফাজতে ইসলাম
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

হারানো এনআইডি পেতে লাগবে না জিডি : ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক / ১০৯ বার
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারিয়ে গেলে এখন আর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সাংবাদিকদের তিনি এ কথা জানান। এ সময় ১৬ বছর হলেই এনআইডি পাওয়া যাবে জানিয়ে আখতার আহমেদ বলেন, ‎‎যাদের বয়স ১৬ বছর হয়েছে তারা জাতীয় পরিচয়পত্র পেতে নিবন্ধন করতে পারবেন। কিন্তু ভোটার হতে পারবেন না।

এছাড়া এনআইডি হারিয়ে গেলে নতুন কার্ড তুলতে এখন থেকে আর থানায় জিডি করতে হবে না।

ইসি সচিব আরো জানান, ‎রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য মাঠ পর্যায়ের তদন্ত প্রতিবেদন চলে এসেছে। বুধবার (১০ সেপ্টেম্বর) কমিশনে উপস্থাপন করা হবে।

আখতার আহমেদ বলেন, ‎আইন মন্ত্রণালয়ে প্রতীকের তফসিলের ভেটিং হয়ে দ্রুত আসবে আশাবাদী নির্বাচন কমিশন। পোস্টাল ব্যালটে ভোটের নিবন্ধনের জন্য এপস তৈরি করা হচ্ছে। প্রবাসীরা আগামী নির্বাচনে ভোট দেবেন।


এ জাতীয় আরো খবর...