শিরোনামঃ
ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন নয়, সিইসির কাছে আবেদন তাবলীগ জামাতের অর্থনৈতিক স্থায়িত্ব রক্ষায় দ্রুত সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের প্রিজনভ্যান থেকে পিচ্চি রাজার পলায়ন, গ্রেপ্তার দুই পুলিশসহ তিন আসামি ৪ দিনের রিমান্ডে মিডওয়াইফের ৯১৪ পদে নিয়োগের প্রস্তাব পিএসসিতে পাঠালো স্বাস্থ্য মন্ত্রণালয় ভিডব্লিউবি কার্যক্রমের আওতায় ১,৪৭২ নারী পাবেন ২০ হাজার টাকা করে ব্যবসায়িক অনুদান ধানমন্ডি লেকের উন্নয়ন আমার নির্বাচনী অঙ্গীকার ছিল, আজ তা বাস্তবায়ন হচ্ছে : সড়ক মন্ত্রী ৪৯তম বিসিএস থেকে শিক্ষা ক্যাডারে আরও ৪০ জনকে নিয়োগ আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক / ১০৮ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

গাজীপুর মহানগরীতে এক মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিন ইউয়েন গার্মেন্টসের শ্রমিকরা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মহানগরীর দিঘিরপাড় এলাকায় সড়ক অবরোধ করেন তারা।

জানা যায়, আগস্ট মাসের বেতন বুধবার (১০ সেপ্টেম্বর) দেয়ার কথা ছিল৷ কিন্তু মালিকপক্ষ তা কোনো এক কারণে পরিশোধ করেননি৷ এতে ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার সকালে দেড় থেকে ২০০ শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন৷ এতে ওই মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে।


শ্রমিকরা জানান, আমাদের এক মাসের বেতন বকেয়া রয়েছে। বুধবার বেতন দেয়ার কথা ছিল, কিন্তু দেয়নি৷ শুনলাম মালিকের মোবাইল ফোনও বন্ধ। আমাদের আজকের মধ্যেই বেতন পরিশোধ করতে হবে। না হলে আমরা মহাসড়ক ছাড়বো না৷
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও বাসন থানা পুলিশ। প্রায় এক ঘণ্টা পর পুলিশের আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নেন এবং যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান জানান, একটি কারখানার শ্রমিকরা বেতনের দাবিতে বিক্ষোভ করছেন। ঘটনাস্থলে থানা ও শিল্প পুলিশ গিয়ে তাদের বুঝিয়ে সমাধানের চেষ্টা করছে৷


এ বিষয়ে জানতে মালিক পক্ষের কারও সঙ্গে যোগাযোগ করা যায়নি। প্রতিষ্ঠানের অনন্য কর্মকর্তারা কথা বলতে রাজি হননি৷ 


এ জাতীয় আরো খবর...