শিরোনামঃ
বিশ্ববিদ্যালয় জীবন: কিছু টিপস হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ ও সংক্রমণের ক্রমবর্ধমান ঝুঁকি আলমারিতে কয়েক টুকরা কবিতা আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় ২ যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ৯৯ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চৌমুহনী থেকে ফেনী আঞ্চলিক মহাসড়কের সরুগো পোল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার রসুলপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের লতিফপুর গ্রামের খুরশিদ আলমের ছেলে ইমন (২৪) এবং একই গ্রামের আব্দুল হক ডাক্তার বাড়ির আব্দুল হকের ছেলে নুর হোসেন রিফাত (২০)।

নিহত রিফাতের বড় ভাই রাকিব জানান– ইমন ও রিফাত উপজেলার লতিফপুর গ্রামের বাসিন্দা। সকালে তারা বাড়ি থেকে মোটরসাইকেলযোগে ইলেকট্রিক প্লাম্বারের কাজ করার জন্য চৌমুহনী বাজার এলাকায় যাচ্ছিল। পথে সরুগো পোল এলাকায় পৌঁছলে চৌমুহনীগামী একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ইমন ও রিফাত সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

পরে তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসহ ইমনকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে দুপুর রিফাতের মৃত্যু হয়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর পলাতক ট্রাকচালক। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।


এ জাতীয় আরো খবর...