শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

কমেছে ইসলামী ব্যাংকগুলোর আমানত

নিজস্ব প্রতিবেদক / ১২৭ বার
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

প্রচলিত ধারার ব্যাংকের তুলনায় একসময় ইসলামী ব্যাংকগুলোর আমানত দ্রুত বাড়ছিল। এরপর কিছু ব্যাংক প্রচলিত ধারার ব্যাংক থেকে ইসলামীতে রূপান্তর হয়। তবে সেই ধারায় ভাটা পড়েছে। মোট আমানতে ইসলামী ব্যাংকিংয়ের অংশ কমছে।

কয়েকটি ব্যাংকের চরম দুরবস্থার কারণে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকগুলোর আমানত এক বছরে ১ শতাংশের বেশি কমেছে। অবশ্য ইসলামী ব্যাংকিং শাখা এবং উইংয়ে ব্যাপক প্রবৃদ্ধির কারণে সামগ্রিকভাবে এই ধরনের আমানতে আড়াই শতাংশের বেশি প্রবৃদ্ধি রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুন শেষে ব্যাংক খাতের মোট আমানত ২০ লাখ ২১ হাজার কোটি টাকা দাঁড়িয়েছে। এর মধ্যে ইসলামী ব্যাংকিংয়ের মোট আমানত চার লাখ ৫২ হাজার কোটি টাকা। যা মোট আমানতের ২২ দশমিক ৩৭ শতাংশ।

এর আগে, চব্বিশের জুন শেষে আমানত ছিল ১৮ লাখ ৭১ হাজার কোটি টাকা। এর মধ্যে চার লাখ ২০ হাজার ৪২৭ কোটি টাকা ইসলামী ব্যাংকিংয়ের অংশ ছিল। যা ছিল মোট আমানতের ২৩ দশমিক ৫৪ শতাংশ বেশি।

প্রসঙ্গত, ২০২২ সালে সরকারের সহায়তায় কয়েকটি ইসলামী ব্যাংকের জালিয়াতির তথ্য সামনে আসার পর আতঙ্কিত হয়ে অনেকেই আমানত তুলে নিতে শুরু করেন। এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাংক পাঁচটি ইসলামী ব্যাংককে দুর্দশাগ্রস্ত হিসেবে চিহ্নিত করে একীভূত করে রাষ্ট্রীয় মালিকানার একটি শরিয়াহ ব্যাংক করার উদ্যোগ নিয়েছে।


এ জাতীয় আরো খবর...