শিরোনামঃ
বিশ্ববিদ্যালয় জীবন: কিছু টিপস হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ ও সংক্রমণের ক্রমবর্ধমান ঝুঁকি আলমারিতে কয়েক টুকরা কবিতা আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

নেত্রকোনায় স্পিডবোট-নৌকা সংঘর্ষ, ৪ শিশু নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক / ২১৮ বার
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

নেত্রকোনার খালিয়াজুরীর পাঁচহাট এলাকায় শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ধনু নদীতে স্পিডবোট-নৌকার সংঘর্ষে স্পিডবোট উল্টে ৪ শিশু নিখোঁজ হয়েছে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, জেলার খালিয়াজুরি উপজেলার পাঁচহাট গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে স্থানীয় চরপাড়া গ্রামের লাল মিয়ার বাড়ির উত্তর পাশে একটি যাত্রীবাহী স্পিডবোট মাছ ধরার নৌকার সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।

এ সময় ওই স্পিডবোটে নারী শিশুসহ অন্তত ১৫ জন যাত্রী ছিল। অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও ওই চার শিশু নিখোঁজ হয়।

নিখোঁজ যাত্রীরা হলেন-জেলার গাজীপুর ইউনিয়নের আন্ধাইর গ্রামের স্বপন মিয়ার মেয়ে মোছা. লাইলা আক্তার (৭), মোফায়েল মিয়ার মেয়ে উষামনি (৫), শামছু মিয়ার মেয়ে সামিয়া আক্তার (১১) ও নবাব মিয়ার মেয়ে শিরিন আক্তার (১৮)।

এ সময় স্পিডবোট থেকে পড়ে গিয়ে রোজিনা আক্তার (৩০) , মো. ছাত্তার মিয়া ও জহিরুল ইসলাম আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

খালিয়াজুরি উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন বলেন, আন্ধাইর গ্রামের নবাব মিয়ার ছেলে রানা মিয়ার বিয়ের অনুষ্ঠানের বরযাত্রী যেতে ভাড়ায় চালিত স্পিডবোটটি আনা হয়েছিল। তারপর এ বোটে বরযাত্রী রওনা হবার আগ মূহূর্তে কিছুক্ষণের জন্য বিয়ে বাড়ির ১৫ জন আত্মীয় স্বজন মিলে ঘুরতে বের হলে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে খালিয়াজুরির থানার এসআই মঞ্জুরুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি স্পিডবোট উল্টে ৪ শিশু নিখোঁজের বিষয়টি উল্লেখ করে বলেন, আমি ঘটনাস্থলে আছি। স্থানীয় লোকজনের সহায়তায় নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে।


এ জাতীয় আরো খবর...