শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

আ. লীগ দেশকে দেউলিয়া করে দিয়েছে: মঈন খান

নিজস্ব প্রতিবেদক / ২৪৭ বার
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগের সময় জবাবদিহিতা ও গণতন্ত্র ছিল না বলেই তারা শত শত কোটি টাকা লুটপাট করে এদেশকে দেউলিয়া করে দিয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীর পলাশের গজারিয়া ইউনিয়নের সাধুরবাজারে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, আওয়ামী স্বৈরাচারের বিদায় হয়েছে, ছাত্র-জনতার অবশ্যই অবদান রয়েছে। বিএনপি দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করেছে। আমাদের সবার সম্মিলিত আন্দোলনের ফসলে আজ আমরা পুনরায় মুক্ত হয়েছি। ইনশাআল্লাহ, সেই বিজয়কে সুসংগত করতে হলে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ফিরিয়ে আনতে হবে।

তিনি বলেন, বিএনপি এমন একটি রাজনৈতিক দল যারা সবার সঙ্গে মিলেমিশে রাজনীতি করে। বিএনপি হিংসা, বিদ্বেষ, সংঘাত, সন্ত্রাস ও লুটপাটের  রাজনীতিতে বিশ্বাস করেনা না। কিন্তু অতীতে একটি সন্ত্রাসী দল এখানে আমাদের গণতান্ত্রিক রাজনীতি করতে দেয়নি। কিন্তু এমন পরিস্থিতিতে আমরা কখনো সংঘাতের বিপরীতে সংঘাত করিনি। আমরা বলেছি, আমরা মানুষের বাক স্বাধীনতা ও মতামত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি। কিন্তু সেই প্রকাশ শান্তিপূর্ণ প্রক্রিয়ায় হতে হবে।

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউরের রহমানের কথা ছিল উৎপাদন ও উন্নয়নের রাজনীতির। ইনশাআল্লাহ, ১৯৯১ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এ পলাশের উন্নয়ন করেছিলাম। আপনারা যদি সৎ ও সঠিক পথে থাকেন ইনশাআল্লাহ, আমরা পুনরায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের ৫ শত উপজেলার মধ্যে পলাশকে সর্বশ্রেষ্ঠ উপজেলায় ও গজারিয়ায় ইউনিয়নকে সবচেয়ে উন্নত ইউনিয়নে পরিণত করবো।

এ সময় উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা বিএনপির সভাপতি এম এম ছাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, গজারিয়ায় ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেন ভূইয়া শামিম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ঘোড়াশাল পৌরসভার বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, পলাশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন ভূইয়া সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন ও পৌর ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ।


এ জাতীয় আরো খবর...