শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

বিশ্ববিদ্যালয় নির্বাচনের ফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না: দুলু

নিজস্ব প্রতিবেদক / ২১৩ বার
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলে জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, কয়েক হাজার ছাত্রের রায় আর ৬৮ হাজার গ্রামের মানুষের রায় এক নয়।

সাধারণ মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষিত হলেই সবাই দেখতে পাবে-দেশের মানুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে নাটোরের নলডাঙ্গা পৌরসভার হলুদঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনী পদযাত্রা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি নেতা হাবিবুর রহমান সরদার।

দুলু বলেন, গত ১৭ বছরে বাংলাদেশে সবচেয়ে বেশি জেল-জুলুম, গুম ও হত্যা-সন্ত্রাসের শিকার হয়েছেন বিএনপি নেতাকর্মীরা। আওয়ামী লীগ বিএনপির রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী, তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করেছে। তার দুই ছেলেকে নির্যাতন করে দেশ ছাড়া করেছে। দেশের মানুষ এসব ভোলেনি। বিএনপি আগামী দিনে এককভাবে বিশাল ব্যবধানে জয়ী হয়ে ক্ষমতায় আসবে।

তিনি আরও বলেন, ক্ষমতায় গেলে নির্যাতিত, গুম-হত্যার শিকার নেতাকর্মী ও তাদের পরিবারের সদস্যদের অবহেলা করা হবে না। তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তবে বিএনপির নাম ব্যবহার করে কেউ অন্যায় করলে, চাঁদাবাজি বা সন্ত্রাস করলে কিংবা ফ্যাসিস্টদের আশ্রয় দিলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

দুলু বলেন, বিএনপি নেতাকর্মীদের আর ঘরে বসে থাকলে চলবে না। নির্বাচন বেশি দূরে নয়। প্রতিটি নেতাকর্মীকে ধানের শীষের প্রতীক নিয়ে ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে বিএনপির কথা পৌঁছে দিতে হবে, ধানের শীষে ভোট চাইতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা বিএনপির সদস্য মো. নাসিম উদ্দিন নাসিম ও আব্দুল হাফিজ, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা শ্রমিকদলের সদস্য সচিব শরিফুল ইসলাম বুলবুল, বিএনপি নেতা জাকির হোসেন প্রমুখ।

এর আগে দুপুরে অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু নলডাঙ্গা উপজেলার মাধনগর ডিগ্রি কলেজে চারতলা ভীতের ওপর নির্মিতব্য একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।


এ জাতীয় আরো খবর...