শিরোনামঃ
অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের অর্ধেকই নেই বাজারে দেশীয় বিদ্যুৎকেন্দ্র অলস: বছরে ১৭ হাজার কোটি টাকার বিদ্যুৎ আমদানি ভারত থেকে উৎপাদন বিপর্যয় ও রফতানি বাণিজ্যে অশনিসংকেত: জ্বালানি সংকটে স্থবির শিল্প খাত আকাশপথে ‘জিম্মি’ রাজশাহী-ঢাকা রুটের যাত্রীরা সহযোদ্ধা থেকে প্রতিপক্ষ: ক্যাম্পাসে আধিপত্যের নতুন দ্বন্দ্বে ছাত্রদল ও শিবির বিশ্বের গুরুত্বপূর্ণ ১০ দেশের মন্ত্রিসভার আকার কেমন দুবাইয়ে দুই রোবটের ‘বিয়ে’, সামাজিক মাধ্যমে চাঞ্চল্য নুসরাত হত্যা মামলায় দুজনের ফাঁসি, চারজনের যাবজ্জীবন বিরোধী দলের পাশাপাশি সরকারকেও দায়িত্বশীল হতে হবে: জামায়াত আমির রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন

চাকসু নির্বাচনের মনোনয়ন পত্র বিতরণ শুরু

নিজস্ব প্রতিবেদক / ১১৬ বার
প্রকাশ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের মনোনয়ন পত্র বিতরণ শুরু হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় চাকসু ভবনের দ্বিতীয় তলায় এ কার্যক্রম শুরু হয়।

প্রতিদিন সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত মনোয়নপত্র বিতরণ চলবে। আগামী মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা। পরদিন বুধবার (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেয়া যাবে। এবারের নির্বাচনে হল সংসদের পদের জন্য ২০০ টাকা এবং কেন্দ্রীয় সংসদের জন্য ৩০০ টাকায় মনোনয়ন পত্র বিক্রি করা হচ্ছে।

আগামী রোববার (২১ সেপ্টেম্বর) প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে৷ এরপর আপত্তিগ্রহণ শেষে ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

এদিকে, আজ রোববার চাকসুর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এবারের নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৬৩৪ জন।

অপরদিকে, চাকসুর গঠনতন্ত্র সংশোধন করে নতুন ৫ পদ তৈরি করা হয়েছে। যদিও মোট পদ সংখ্যায় কোনো হেরফের হয়নি। কেন্দ্রীয় সংসদে মোট পদ সংখ্যা ২৮।

প্রায় তিন যুগ পর অনুষ্ঠিত হতে যাওয়া চাকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আগামী ১২ অক্টোবর চাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।


এ জাতীয় আরো খবর...