শিরোনামঃ
বিশ্ববিদ্যালয় জীবন: কিছু টিপস হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ ও সংক্রমণের ক্রমবর্ধমান ঝুঁকি আলমারিতে কয়েক টুকরা কবিতা আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

গাইবান্ধায় বাসের ধাক্কায় শ্রমিকের প্রাণহানি, আহত ৩

নিজস্ব প্রতিবেদক / ১০৮ বার
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

গাইবান্ধার তুলসীঘাট এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় রিপন মিয়া (২০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন শ্রমিক। রোববার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের তুলসীঘাট পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিপন মিয়ার বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশে দাঁড়ানো একটি ট্রাকে শ্রমিকরা গাছের গুঁড়ি লোড করছিলেন। এ সময় নারায়ণগঞ্জগামী কাজী লাইন পরিবহনের একটি দ্রুতগতির বাস ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শ্রমিক রিপন মারা যান এবং গুরুতর আহত হন আরও তিনজন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করে। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে স্বাভাবিক হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার। বলেন, ‘দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।’


এ জাতীয় আরো খবর...