শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

ছয় দাবিতে ৩ দিনের কর্মসূচি এবার খেলাফত মজলিসের

নিজস্ব প্রতিবেদক / ১২৫ বার
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং নির্বাচনে পিআর পদ্ধতি (আনুপাতিক প্রতিনিধিত্ব) বাস্তবায়ন, আওয়ামী দোসরদের সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধসহ ৬ দফা দাবিতে তিনদিনের বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেন খেলাফত মজলিস।

আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব আবদুল কাদের।

এ সময় তিনি জানান– আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকায়, ১৯ সেপ্টেম্বর দেশের সকল মহানগরীতে এবং ২৬ সেপ্টেম্বর সারাদেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে দলটি। জুলাই সনদ ঘোষণার আগে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করায় সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।

একই দিন জুলাই সনদের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন, পিআর পদ্ধতি বাস্তবায়নসহ ৫ দফা দাবি বাস্তবায়নে ১৮ সেপ্টেম্বর ঢাকায়, ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর সারাদেশে বিক্ষোভ মিছিল কর্মসূচির ঘোষণা দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামায়াতে ইসলামী বাংলাদেশ।


এ জাতীয় আরো খবর...