শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

নির্বাচনের আগেই জুলাই সনদের আইনী ভিত্তি দিতে হবে: রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদক / ১১০ বার
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

জুলাই সনদের আইনী ভিত্তি নির্বাচনের আগেই দিতে হবে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। এমনকি পিলখানার হত্যাকাণ্ড এবং শাপলা হত্যাকাণ্ডকেও জুলাই সনদে অন্তর্ভুক্ত করার দাবি জানান।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জুরাইনে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে তিনি এসব কথা বলেন। রেজাউল করিম বলেন, ঢাবি ও জাবিতে যে অপমানজনক কলঙ্ক রচিত হয়েছে, সামনের নির্বাচনেও একই অবস্থা হবে। তাই দেশপ্রেমিক হতে হবে।

এসময় তিনি আরও বলেন, পিআর পদ্ধতি যারা বোঝে না তারা জুলাই অভ্যুত্থানের চেতনাকেও বোঝে না বলে মন্তব্য করেন।

একই সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, একটা দল ছাড়া ৭০ ভাগের বেশি মানুষ পিআরের পক্ষে আছে। ৫ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারিও দেন তিনি।


এ জাতীয় আরো খবর...