শিরোনামঃ
বিশ্ববিদ্যালয় জীবন: কিছু টিপস হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ ও সংক্রমণের ক্রমবর্ধমান ঝুঁকি আলমারিতে কয়েক টুকরা কবিতা আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক / ২৩৪ বার
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস ও পুলিশের করা মামলার প্রতিবাদে উপজেলা পরিষদ ও ভাঙ্গা থানায় হামলার ঘটনা ঘটেছে। এতে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে উপজেলার গোলচত্বর ও আশপাশের এলাকায়। বন্ধ রয়েছে ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের ২১ জেলার যোগাযোগ ব্যবস্থা । সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় বিক্ষোভকারীরা ভাঙ্গা অফিসার্স ক্লাবে আগুন ধরিয়ে দেয়। এছাড়া ইউএনও ও নির্বাচন কমিশন অফিসে আগুন দেয় ও সেখানে থাকা কয়েকটি গাড়ি ও আটটি মোটরসাইকেল ভাঙচুর করে।

হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ রোকিবুজ্জামান জানান, ভাঙ্গা থানা ঘেরাও-সহ একটি গাড়িতে আগুন ও কয়েকটি গাড়ি ভাঙচুর করে বিক্ষোভকারীরা। এছাড়া ইউএনও ও নির্বাচন কমিশন অফিসে আগুন দেওয়াসহ সেখানে থাকা কয়েকটি গাড়ি ও আটটি মোটরসাইকেল ভাঙচুর চালায় তারা।

সোমবার সকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতির জন্য আন্দোলনকারীরা সড়কের পাশে অবস্থান নেন। তবে বেলা ১১টার দিকে তারা ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কের দুটি স্থানে অবরোধ শুরু করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে, গতরাতে ভাঙ্গা থানার উপপরিদর্শক মো. হাবিবুর রহমান বাদী হয়ে ৯০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। এতে আলগী ইউনিয়নের চেয়ারম্যান ও সর্বদলীয় সংগ্রাম পরিষদের প্রধান সমন্বয়ক ম ম সিদ্দিক মিয়াকে প্রধান আসামি করা হয়েছে। শনিবার রাতে তাকে নগরকান্দা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।


এ জাতীয় আরো খবর...