শিরোনামঃ
শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জেট ফুয়েলের দাম বাড়লো লিটারে ১৭ টাকা কৃত্রিম সংকট নিরসনে নতুন সার ডিলার নীতিমালা প্রণয়ন: অ্যাটর্নি জেনারেল গুলশান বারিধারার লেকই যদি ঠিক করতে না পারি সারা দেশ কিভাবে করব: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ, সুইস নাগরিকের তথ্য চাইল ইউএই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর একনেকে ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি পোস্টাল ভোটিংয়ে বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগাবে নেপাল খাতা মূল্যায়নে চরম খামখেয়ালি: শাস্তির খড়্গ আট হাজার শিক্ষকের ওপর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

ডিজিটাল ব্যাংক স্থাপনে আবেদনের সময় বাড়ালো বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক / ১১৩ বার
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
বাংলাদেশ ব্যাংক

ডিজিটাল ব্যাংক স্থাপনে আবেদন জমা দেয়ার সময়সীমা আগামী ২ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ (সোমবার, ১৫ সেপ্টেম্বর) জারি করা এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জানিয়েছে।

আবেদনকারীদের চলতি বছরের ২ নভেম্বরের মধ্যে অফিস সময়ে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগে আবেদন জমা দিতে হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একইসঙ্গে প্রাসঙ্গিক সব নথির সফট কপি ইমেইলের (এই ঠিকানা) মাধ্যমে পাঠাতে হবে।

এর আগে, গত ২৬ আগস্ট নতুন করে ডিজিটাল ব্যাংকের লাইসেন্সের জন্য আবেদনের সময়সীমা ১ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বেধে দেয় বাংলাদেশ ব্যাংক।

এসময় প্রস্তাবিত ডিজিটাল ব্যাংকের স্পন্সর হিসেবে শেল কোম্পানি যেন থাকতে না পারে, তা নিশ্চিত করতে নীতিমালা সংশোধন করা হয়।


এ জাতীয় আরো খবর...