শিরোনামঃ
ডি কোয়ারভেন টেনোসাইনোভাইটিস: রোগের ধরন ও প্রতিকার শেনজেনে তিন পরাশক্তির মহামিলন: নতুন কোনো বিশ্বব্যবস্থার পথে কি পৃথিবী আউটসোর্সিং নীতিমালার ফাঁদে এক লাখ নিয়োগ শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধস: চট্টগ্রাম বন্দরে কমছে জাহাজ ও কনটেইনারের চাপ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় এফএসআরইউ: দ্রুত সমাধান, নাকি দীর্ঘমেয়াদি ব্যয়বহুল নির্ভরতার ফাঁদ হামলা ও হুমকিতে চাপে এনসিপি জলবায়ু দুর্যোগে বাংলাদেশের বছরে ক্ষতি ৩০০ কোটি ডলার: জলবায়ু সুরক্ষায় বাধা তেলসমৃদ্ধ দেশগুলো ডিএফসি তালিকায় বাংলাদেশ: মার্কিন অর্থায়নের নতুন দুয়ার সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি নেতাদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক / ১১৮ বার
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি নেতৃবৃন্দের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এ সভা হয়। এতে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম ও এনসিপির এশিয়া প্রতিনিধি জুবায়ের সর্দারসহ একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যা-সঙ্কট তুলে ধরা হয়। বিশেষভাবে বাংলাদেশ বিমানের “জাপান-টু-বাংলাদেশ” সরাসরি ফ্লাইট চালু করার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় এনসিপি নেতারা বলেন, সরাসরি বিমান চালু হলে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ ও সুযোগ-সুবিধা বহুগুণে বৃদ্ধি পাবে।

এছাড়া জাপানে মৃত্যুবরণ করা প্রবাসীদের মরদেহ দ্রুত ও সহজে দেশে পাঠানোর জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়। রাষ্ট্রদূত জানান, এ প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু করা হয়েছে এবং তা আরও সহজতর করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এছাড়াও কিভাবে আরো বেশি শিক্ষার্থীসহ বিভিন্ন ক্ষেত্রে লোকবল বাংলাদেশ থেকে আনা যায় তা নিয়ে আলোচনা করা হয়। এর বাহিরে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধিতে করণীয় এবং জাপানে বাংলাদেশীরা কিভাবে ব্যবসা করতে পারেন তা নিয়ে আলোচনা হয়।

শিক্ষার্থী ও কর্মসংস্থান প্রসঙ্গে আলোচনায় উঠে আসে কিভাবে বাংলাদেশ থেকে আরও বেশি শিক্ষার্থী ও দক্ষ জনশক্তি জাপানে আনা যায়, সেই সম্ভাবনা ও করণীয় বিষয়গুলো। একই সঙ্গে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির উপায় এবং জাপানে বাংলাদেশিদের ব্যবসায়িক কার্যক্রম সহজ করার বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে প্রতিনিধি দল বাংলাদেশ দূতাবাসের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।


এ জাতীয় আরো খবর...