শিরোনামঃ
আলমারিতে কয়েক টুকরা কবিতা আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর সুপ্রিম কোর্টে প্রবেশে নতুন নির্দেশনা নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর মিথ্যা: পুলিশ গণভোটের রায় মানলে সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশে প্রতিবন্ধকতা দূর করতে হবে : রাষ্ট্রপতি সহযোগিতা বাড়াতে বাংলাদেশি প্রতিনিধিদলকে আতিথ্য দেবে তুরস্ক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: হেফাজতে ইসলাম
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

ভার্চুয়াল হাজিরা দিলেন ইনু-পলক-আসাদুজ্জামান নূরসহ ৯ জন

বাসস / ১২৪ বার
প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিভিন্ন অপরাধ সংগঠনের দায়ে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা পৃথক চারটি মামলায় হাইকোর্ট বিভাগের বিচারপতি আকরাম হোসেনের উপস্থিতিতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরসহ নয়জন ভার্চুয়ালি হাজিরা দিয়েছেন।

আজ কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে তাদের ভার্চুয়ালি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে হাজির দেখানো হলে আদালত তাদের হাজিরা গ্রহণ করেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির প্রসিকিউশন বিভাগের এডিসি (প্রশাসন) মাঈন উদ্দিন চৌধুরি।

তিনি বলেন, রাজধানীর যাত্রাবাড়ী, পল্টন, মিরপুর ও হাতিরঝিল থানার পৃথক মামলায় আজ আসামিদের হাজিরার জন্য দিন ধার্য ছিল। পরে আদালত তাদের হাজিরা গ্রহণ করেন।

মাঈন উদ্দিন আরও জানান, হাইকোর্ট বিভাগের বিচারক আকরাম হোসেন চৌধুরি আদালতে উপস্থিত থেকে ভার্চুয়াল হাজিরা তদারকি করেছেন। পাশাপাশি হাজিরা কার্যক্রম দেখে তিনি সন্তোষ প্রকাশ করেছেন।

হাজিরা দেওয়া অপর আসামিরা হলেন-  সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মেদ পলক, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম, যাত্রাবাড়ী থানায় সাবেক ওসি আবুল হাসান, সাবেক ওসি মাজহারুল ইসলাম ও  পুলিশ কনস্টেবল শোয়াইবুর রহমান।


এ জাতীয় আরো খবর...