শিরোনামঃ
মশার উপদ্রব থেকে বাঁচার সহজ উপায় ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার: আমিনুল হক ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নিয়োগে আইনের ব্যত্যয় হয়নি রাজনৈতিক প্রতিহিংসায় কেউ যেন জেলে না থাকে, সেটা নিশ্চিত করবে সরকার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২২ অপরাহ্ন

সঙ্গীত শিক্ষকের পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জামায়াত নেতা মুজিবুরের

নিজস্ব প্রতিবেদক / ১১৮ বার
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

সঙ্গীত শিক্ষকের জায়গায় সরকারকে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। এর ব্যতিক্রম হলে দেশের জনগণকে সাথে নিয়ে রাজপথে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে প্রাথমিক শিক্ষায় ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতমূলক করার দাবিতে সর্বদলীয় ইসলামী শিক্ষা রক্ষা জাতীয় কমিটির সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন জামায়াতের এ নেতা।

সংবাদ সম্মেলনে সর্বদলীয় ইসলামী শিক্ষা রক্ষা জাতীয় কমিটি পাঁচ দফা প্রস্তাব উত্থাপন করে।

এর মধ্যে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে একজন যোগ্য ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করা এবং ২০২৫ সালের গেজেটে প্রকাশিত শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন করে আলাদা নিয়োগ প্রক্রিয়ার ব্যবস্থা রাখা।

এ সময় জামায়াতের নায়েবে আমির সতর্ক করে বলেন, এ প্রস্তাব মানা না হলে জনগণকে সাথে নিয়ে রাজপথে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা।

এদিকে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিলের দাবির সমালোচনা করেছে আইন ও সালিশ কেন্দ্র।

এক বিবৃতিতে তারা জানিয়েছে, এ ধরনের দাবি বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত। বিষয়টি দেশের সাংস্কৃতিক অধিকারের জন্য ক্ষতিকর।

এ ধরনের নিয়োগ বাতিলের দাবি ‘সমাজে বিভেদ ও ঘৃণা ছড়ানোর ইচ্ছাকৃত প্রচেষ্টা’ বলেও মনে করছে আইন ও সালিশ কেন্দ্র।


এ জাতীয় আরো খবর...